Bartaman Logo
৯ জুন, ২০২৬

আধার অ্যাপের প্রি-ইনস্টল: পিছু হটল কেন্দ্র

সঞ্চার সাথীর পর এবার আধার অ্যাপ। মোবাইল ফোনে আরও একটি অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটল কেন্দ্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছে ইউনিক আইডেন্টটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।

আধার অ্যাপের প্রি-ইনস্টল: পিছু হটল কেন্দ্র
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সঞ্চার সাথীর পর এবার আধার অ্যাপ। মোবাইল ফোনে আরও একটি অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটল কেন্দ্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছে ইউনিক আইডেন্টটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।  

Advertisement

চলতি বছরের শুরুতেই আধার অ্যাপ প্রি-ইনস্টল করার বিষয়ে মোবাইল ফোন নির্মাতা সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করেছিল কেন্দ্র। তখনই গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার প্রসঙ্গ উত্থাপন করে তীব্র আপত্তি জানায় গুগল, অ্যাপল, স্যামসাংয়ের মতো সংস্থাগুলি। ইউআইডিএআইয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত বাতিলের কোনো কারণ জানানো না হলেও তথ্যাভিজ্ঞ মহলের মতে, মোবাইল নির্মাতা সংস্থাগুলির প্রতিরোধের মুখেই পিছু হটেছে কেন্দ্র। তবে এই প্রথম নয়। গত ২ বছরে এই নিয়ে মোট ৬টি  সরকারি অ্যাপকে বাধ্যতামূলক করবার চেষ্টা করেছিল কেন্দ্র। প্রতিবারই মোবাইল নির্মাতাদের বাধার মুখে পিছু হটতে হয়েছে।
 সংস্থাগুলি বারবার জানিয়েছে, এই ধরনের অ্যাপ প্রি-ইনস্টল করা হলে গ্রাহকের গোপনীয়তা, ডিভাইসের নিরাপত্তা ও সামঞ্জস্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে মোবাইলের দামও বাড়তে পারে। কারণ, ভারতের জন্য তৈরি মোবাইলগুলির ক্ষেত্রে আলাদা উৎপাদন ব্যবস্থা তৈরি করতে হবে। 

সম্পর্কিত সংবাদ