Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রাক জন্মদিন উদযাপন

প্রাক জন্মদিন উদযাপন
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউডের ‘পাওয়ার কাপল’ আলিয়া ভাট ও রণবীর কাপুর। পর্দায় হোক বা বাস্তবে দু’জনকে একসঙ্গে দেখতে পছন্দ করেন দর্শক। আগামী ১৫ মার্চ আলিয়ার জন্মদিন। তার দু’দিন আগে থেকেই জন্মদিনের উদযাপন শুরু করলেন নায়িকা। সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে জন্মদিন পালন করলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী রণবীরও। বৃহস্পতিবারের অনুষ্ঠানে কেক কাটেন দম্পতি। কন্যা রাহা উপস্থিত থাকলেও, তার কোনও ছবি তুলতে দেননি যুগল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন আলিয়া। এদিন ‘ব্রহ্মাস্ত্র ২’- এর কথা জানিয়েছেন রণবীর। পাশাপাশি আলিয়া নিশ্চিত করেছেন, এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে থাকবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ