নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার রাতে প্রদীপের আগুন থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ বাজারে। মৃতের নাম চন্দনা নস্কর (৯৬)। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন তিনি। ওই বৃদ্ধার হাঁটতে চলতে সমস্যা ছিল। কোনওভাবে তিনি উঠতে গেলে ঘরে ঠাকুরের সামনে জ্বলন্ত প্রদীপ পড়ে গিয়ে তাঁর কাপড়ে আগুন লেগে যায়। ঘরে কেউ না থাকায় সাহায্যের জন্য ডাকতে পারেননি। সেখানেই পুড়ে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে।



