ওড়িশা, ৩১ ডিসেম্বর: মোদির সচিবের মেয়ে-জামাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুগলকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম অনিল মোহান্তি এবং হনসিতা অভিলিপ্সা (৩৮)। ওড়িশার ভুবনেশ্বরে একাধিক ব্যবসায়ী এবং খনি মালিকে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
Advertisement
পুলিস সূত্রে খবর, ভুবনেশ্বরের ইনফোসিটি-নন্দনকানন রোডে তাদের একটি বিলাসবহুল দপ্তর ছিল। সেখান থেকেই তারা এই প্রতারণা চক্র চালাত। প্রথমে ব্যবসায়ীদের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টোপ দিত ওই যুগল। তারা দাবি করত, তাদের সঙ্গে একাধিক সরকারি আমলা এবং রাজনীতিবিদদের যোগাযোগ রয়েছে। এরপরই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। সম্প্রতি এক খনি মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিস তাদের গ্রেপ্তার করেছে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, নামী ব্যক্তিত্বদের সঙ্গে নিজের জাল ছবি তৈরি করত অভিলিপ্সা। তারপর সেই ছবি দেখিয়ে নিজেদের প্রভাবশালী বলে দাবি করত তারা। এই নামী ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন প্রাক্তন ক্যাগ কর্তা তথা ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিব পিকে মিশ্র এবং অন্যান্যরা।
ওড়িশা পুলিসের অতিরিক্ত ডিসিপি স্বরাজ দেবাতা বলেন, “আমরা জানতে পেরেছি, অভিলিপ্সা এবং অনিল প্রধানমন্ত্রীর সচিব পিকে মিশ্রর মেয়ে-জামাই পরিচয় দিয়ে বহু লোকজনকে প্রতারণা করেছেন। গত ২৬ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি।”