কার্যত চাকরি জীবনের শেষদিন ছিল ৮ নভেম্বর। সরকারিভাবে অবশ্য সেটি ১০ নভেম্বর। তবে শনি-রবিবার ছুটি থাকায় এদিনই শেষবার সুপ্রিম কোর্টে এলেন প্রধান বিচারপতি। তাই তাঁকে ফেয়ারওয়েল দিলেন সহকর্মীরা। হাসি, মজা আর কান্নার মধ্যেই কর্মজীবনের শেষদিন উপভোগ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যাতেই রেজিস্ট্রার আমাকে প্রশ্ন করেছিলেন, কখন ফেয়ারওয়েল দেওয়া হবে? আমি জানাই দুপুর ২টো। তখন ভেবেছিলাম ওই সময় আর কী কেউ হাজির থাকবেন? হয়তো আমি একাই কোর্টরুমে শুধু থাকব।’ বলেন, আমার কথায় কেউ আহত হলে ক্ষমা করবেন।



