Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পর্দায় ফিরছেন রেখা

পর্দায় ফিরছেন রেখা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
৭০। তাঁর বয়সের পাশে এই সংখ্যাটা লেখা থাকে, একথা ঠিক। কিন্তু তা বাস্তবে যেন ‘মিথ’-এ পরিণত করেছেন তিনি। আজও যে কোনও জায়গায় উপস্থিত থাকলে তিনিই মধ্যমণি। তাঁর বড়পর্দায় ফেরার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। তিনি অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী রেখা ফিরছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়। সদ্য মুম্বইতে নেটফ্লিক্সের সদ্য মুক্তিপ্রাপ্ত ডকুমেন্টারি সিরিজ ‘দ্য রোশনস্’-এর পার্টিতে হাজির ছিলেন রেখা। রাকেশ এবং হৃতিক রোশনের মাঝে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন। সেই পার্টিতেই ক্যামেরার সামনে রেখার পর্দায় ফেরার খবর কার্যত স্বীকার করে নিয়েছেন রাকেশ। ‘কৃশ ৪’ নিয়ে যে পরিচালক কাজ শুরু করেছেন, তা আগেই জানা গিয়েছিল। সেই ছবিতেই নাকি ফিরছেন রেখা। এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে রেখা ছিলেন। হৃতিকের মায়ের ভূমিকায় এর আগে তাঁকে দেখেছেন দর্শক। এবারেও হয়তো হৃতিকের মায়ের চরিত্রেই থাকবেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ