Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিচ্ছন্ন শৌচালয়, পুরস্কৃত করবে কেন্দ্র

পরিচ্ছন্ন শৌচালয়, পুরস্কৃত করবে কেন্দ্র
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস। সেই উপলক্ষ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় চিহ্নিত করে পুরস্কৃত করার নির্দেশ দিল কেন্দ্র সরকার। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে যাঁরা বাড়িতে শৌচালয় নির্মাণ করেছেন এবং সেটি ঠিকঠাক রেখেছেন, পরিছন্নতাকে গুরুত্ব দিয়েছেন, তাঁদের চিহ্নিত করতে হবে ব্লক প্রশাসনকে। তিনটি বা তার বেশি এমন উপভোক্তার নাম জেলা সদরে পাঠাতে হবে এবং আগামী ১০ ডিসেম্বর তাঁদের পুরস্কৃত করবে প্রশাসন। এই প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, যাঁরা নিজেদের শৌচালয় পরিষ্কার রাখবেন তাঁদের উদাহরণ গ্রামে তুলে ধরা হবে। বাকিরাও যাতে সেটা দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের শৌচালয় ঠিকমতো রাখেন তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার যে চিঠি রাজ্যকে পাঠিয়েছে, তাতে এই দিনটিকে উদযাপন করার জন্য কী কী করতে হবে তা বিস্তারিত ভাবে জানিয়েছে। ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে শৌচালয় দিবস পালনের নানা কর্মসূচি। সরকারি উদ্যোগে তৈরি করা শৌচালয়, যেগুলি খারাপ হয়ে রয়েছে বা রক্ষণাবেক্ষণ হয় না সেগুলি এই সময়কালের মধ্যে ঠিক করে ফেলতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ