Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে লোকসংস্কৃতি উৎসবে কৃতী পড়ুয়া ও গুণীজন সংবর্ধনা

পূর্বস্থলীতে লোকসংস্কৃতি উৎসবে কৃতী পড়ুয়া ও গুণীজন সংবর্ধনা
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকে ২৫তম লোকসংস্কৃতি উৎসব ও কৃষি, হস্তশিল্প, প্রাণিসম্পদ ও আদিবাসী মেলার সপ্তম দিনে ছাত্রদিবস পালিত হল। উপস্থিত ছিলেন মেলার প্রধান উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ শর্মিলা সরকার, বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার প্রমুখ। এদিন মঞ্চ থেকে ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী প্রায় এক হাজার ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেকের হাতে একটি করে মেহগনি গাছের চারা, স্মারক সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
Advertisement
স্বপনবাবু বলেন, আমরা ছোটবেলায় হেঁটে স্কুলে গিয়েছি। বসার বেঞ্চও ছিল না। বগলে করে আসন নিয়ে যেতাম। অনেকের স্কুলপোশাক, পায়ে জুতো থাকত না। কাঁচা রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হতো। যাতায়াতের অসুবিধার কারণে অনেকে মাঝপথে পড়া ছেড়ে দিত। আজ শিক্ষার উন্নতিতে আমূল পরিবর্তন হয়েছে। গ্রামে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। স্কুলে বেঞ্চ হয়েছে। মিড ডে মিল থেকে সরকারিভাবে স্কুলড্রেস, বই, খাতা সবই পাচ্ছে পড়ুয়ারা। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার প্রসারে কন্যাশ্রী, সবুজসাথী, ঐক্যশ্রী, বিভিন্ন স্কলারশিপ, উচ্চশিক্ষায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আর নানা প্রকল্প ঘোষণা করেছেন। সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে পড়ুয়ারা। এছাড়াও বিত্তিমূলক ও কেরিয়ারমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কালনা-১ ব্লকে মুড়াগাছায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ গড়ে উঠেছে। এজন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সাংসদ শর্মিলা সরকার বলেন, পড়ুয়ারা আগামী দিনের ভবিষ্যৎ। পড়ুয়াদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় ভবিষ্যৎ গড়া সম্ভব বলেও তিনি পড়ুয়াদের উৎসাহিত করেন। • ঩নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ