নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২৮ ডিসেম্বর মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হচ্ছে পরিবেশ মেলা। মধ্যমগ্রাম চৌমাথায় সংলগ্ন সুভাষ ময়দানে ইংরেজি নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলাজুড়ে পরিবেশ রক্ষার জন্য সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্যোগের পাশাপাশি রোজ সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।



