Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবার সহ কুম্ভস্নানে, ভদ্রেশ্বরের লিচুবাগানে বাড়িতে সর্বস্ব চুরি

পরিবার সহ কুম্ভস্নানে, ভদ্রেশ্বরের লিচুবাগানে বাড়িতে সর্বস্ব চুরি
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভদ্রেশ্বরের লিচুবাগানের একটি ফাঁকা বাড়িতে চুরি। ওই বাড়ির বাসিন্দা কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট শ্যামপ্রসাদ কবিরাজ সপরিবারে কুম্ভস্নানে গিয়েছিলেন। ২৫ জানুয়ারি তিনি প্রয়াগে যান। শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন, বাড়ির গ্রিলের দরজা থেকে শুরু করে সমস্ত দরজার তালা ভাঙা। গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে। তিনটি আলমারি ভাঙার পাশাপাশি একটি দামি ক্যামেরা সহ প্রায় দু’লক্ষ টাকার জিনিস দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে।
Advertisement
সকালেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন শ্যামপ্রসাদবাবু। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিস। শ্যামপ্রসাদবাবু বলেন, প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। সোনার গয়না, ক্যামেরা, কিছু নগদ টাকা, সমস্ত দামি জিনিসই দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। পুলিসকে সমস্ত তথ্য দিয়েছি। সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যম থেকে তথ্য নিয়ে দুষ্কৃতীরা চুরি করছে, এমনই ইঙ্গিত দিয়েছিলেন চন্দননগর কমিশনারেটের কর্তারা। শ্যামাপ্রসাদবাবু অবশ্য দাবি করেছেন, তিনি কুম্ভযাত্রা প্রসঙ্গে সমাজ মাধ্যমে কিছু পোস্ট করেননি।
প্রাথমিক তদন্তে পুলিসের দাবি, শুক্রবার রাতেই চুরি হয়েছে। প্রতিবেশীদের একাংশ কিছু অস্বাভাবিক আওয়াজ রাতে পেয়েছিলেন। তবে তা দুষ্কৃতীদের কার্যকলাপ বলে তাঁরা বুঝতে পারেননি। চন্দননগর কমিশনারেটের এক কর্তা বলেন, তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা অপরাধীদের দ্রুত ধরে ফেলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ