Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে ৭১৫টি জায়গায় দুয়ারে সরকার  

পূর্ব মেদিনীপুরে ৭১৫টি জায়গায় দুয়ারে সরকার
 
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৫টি জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প হয়। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ সকল অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন। এদিন জেলাশাসক ময়নায় দুয়ারে সরকার ক্যাম্প ভিজিট করেন। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সৌভিক ভট্টাচার্য নন্দকুমার ও মহিষাদল ব্লক, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায় এগরা-১ব্লক এবং অতিরিক্ত জেলাশাসক(ভূমি) বৈভব চৌধুরী নন্দকুমার ব্লকে ক্যাম্প পরিদর্শন করেন। তাঁরা ক্যাম্পে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন জমা করার লাইন ছিল। জেলাশাসক বলেন, শুক্রবার প্রায় ২৩৫টি ভ্রাম্যমাণ ক্যাম্প ও ৪৮০টি জায়গায় কনভেনশনাল ক্যাম্প হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ