Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব মেদিনীপুরে বাম আমলে প্রাথমিক  নিয়োগের নথি বাজেয়াপ্তের নির্দেশ

পূর্ব মেদিনীপুরে বাম আমলে প্রাথমিক  নিয়োগের নথি বাজেয়াপ্তের নির্দেশ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব মেদিনীপুরের বাম আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব তথ্য ও নথিপত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ২০০৯ সালের ওই নিয়োগ সংক্রান্ত সব নথিপত্র অবিলম্বে নিজের হেফাজতে নিতে হবে। আবেদনকারী মৃণালকান্তি মাইতির অভিযোগ ছিল, ওই জেলার ইন্টারভিউ বোর্ডের আধিকারিকদের আত্মীয়দের অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষা সচিবের পেশ করা রিপোর্টে এই অভিযোগের সত্যতা মেনে নেওয়া হয়েছিল। পরর্বতী শুনানি ১৯ ডিসেম্বর।
Advertisement
সম্পর্কিত সংবাদ