Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে প্রতিভা

সিক্যুয়েলে প্রতিভা
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গত বছর বক্স অফিসে ঝড় তুলেছিল হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ‘মুঞ্জ্য’। এবার এই ছবির সিক্যুয়েলের চিন্তাভাবনা শুরু করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, সেখানে থাকছেন অভিনেত্রী প্রতিভা রত্না। ‘লাপাতা লেডিজ’ ছবির জন্য শিরোনামে উঠে এসেছিলেন প্রতিভা। এছাড়াও সঞ্জয়লীলা বনশালীর ‘হীরামাণ্ডি’ সিরিজেও নজর কেড়েছিলেন তিনি। এবার তাঁকে সিক্যুয়েলের মুখ্য চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন। পাশাপাশি অভয় ও শর্বরীও ছবিতে থাকবেন বলেই শোনা যাচ্ছে। শীঘ্রই এই ছবির শ্যুটিং হতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ