Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরী বেড়াতে যাওয়ার সুযোগে চুরি, চাঞ্চল্য

পুরী বেড়াতে যাওয়ার সুযোগে চুরি, চাঞ্চল্য
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন মানবাজারের পাথরমহড়ার রাজাবাঁধ কলোনির বাসিন্দা অজিতবরণ মাহাত। সেই সুযোগে বাড়ির জানালার গ্রিল কেটে সোনাদানা, নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার বাড়ি ফিরে মানবাজার থানায় অভিযোগ জানান অজিতবরণবাবু। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
অজিতবরণবাবু তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ১৩ জানুয়ারি রাতে সপরিবারে তাঁরা পুরী বেড়াতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে কেউ ছিল না। শনিবার সকালে তাঁরা বাড়ি ফিরে দেখেন, জানালার গ্রিল কাটা। দুষ্কৃতীরা সোনা, রুপোর গয়না সহ নগদ প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ