মুম্বই: শুক্রবার বড় উত্থান ভারতীয় শেয়ার সূচকের। যার উপরে ভর করে ফের ৭৯ হাজারের ঘরে পৌঁছে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। ঘরোয়া প্রাতিষ্ঠানিক লগ্নিকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা ও মার্কিন বাজার— এই জোড়া প্রভাবে সূচকের এদিনের চমকপ্রদ উত্থান বলে মনে করা হচ্ছে। এদিন বিএসই সূচক সেনসেক্স ১ হাজার ৯৬১ পয়েন্ট বেড়ে বাজার বন্ধ হওয়ার সময় থিতু হয় ৭৯ হাজার ১১৭ অঙ্কে। সেনসেক্সের ৩০টি শেয়ারের দরই এদিন বেড়েছে। অন্যদিকে, ৫৫৭ পয়েন্ট বেড়েছে এনএসই সূচক নিফটি। দিনের শেষে তা ২৩ হাজার ৯০৭ পয়েন্টে থামে। এদিন সবথেকে বেশি লাভবান হয়েছে এসবিআই, টিসিএস, টাইটান, আইটিসি, ইনফোসিস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও বাজাজ ফাইন্যান্সের মতো সংস্থার শেয়ার।



