Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঈদে ড্রোন ও রামনবমীতে সিসি ক্যামেরায় নজরদারি পুলিসের

ঈদে ড্রোন ও রামনবমীতে সিসি ক্যামেরায় নজরদারি পুলিসের
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: ঈদ ও রামনবমীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে ইসলামপুর পুলিস জেলায় তৎপর পুলিস প্রশাসন। ঈদে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিস। খোদ এসপি জবি থমাস শনিবার রাত থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ইসলামপুরের একাধিক এলাকা পরিদর্শনের পর রবিবার সকাল থেকে ডালখোলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এসপি। কোন কোন এলাকায় ঈদের নামাজ হবে তা দেখার পাশাপাশি রামনবমীর রুটও দেখছেন এসপি। তিনি বলেন, সোমবার ঈদ। কয়েকদিন পর রামনবমী। দুই উৎসবকে কেন্দ্র  প্রতিটি থানা এলাকায় পুলিস ও এলাকার বিশিষ্টদের সঙ্গে শান্তি বৈঠক করা হয়েছে। পুলিসের কড়া নজরদারি থাকবে। পুলিসের উইনার্স টিম এলাকায় থাকবে। পিঙ্ক ভ্যানে পুলিস টহল দেবে। কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। উৎসবে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেজন্য পুলিস সতর্ক আছে। ইসলামপুর শহরে রামনবমীর শোভাযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া সংলগ্ন বিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ ইসলামপুরে শোভাযাত্রায় অংশ নেন। 

Advertisement

ডালখোলাতেও রামনবমীতে শোভাযাত্রা বের হয়। দু’বছর আগে সেই শোভাযাত্রায় গণ্ডগোল হয়েছিল। সেবার থেকে পুলিস প্রশাসন ডালখোলায় বাড়তি নজরদারি চালাচ্ছে। তবে গতবছর ডালখোলা শহরের শোভাযাত্রায় তেমন ভি‌ড় হয়নি। তারপরও সজাগ পুলিস। সমস্ত রুটে সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে পুলিস সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ