Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপ শহর যানজটমুক্ত রাখতে পদক্ষেপ পুলিশের

কাকদ্বীপ শহরজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগ।

কাকদ্বীপ শহর যানজটমুক্ত রাখতে পদক্ষেপ পুলিশের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ শহরজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ন’টা থেকে ১১টা পর্যন্ত শহরে ১১৭ নম্বর জাতীয় সড়কে টোটো, মেশিন ভ্যান ও জিও গাড়ি চললে না। এ বিষয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পণ্যবাহী বড়ো আকারের গাড়িও ওই সময় শহরের ভিতর ঢুকতে পারবে না। কাকদ্বীপের অক্ষয়নগর নতুন রাস্তা থেকে লট নম্বর আটের নতুন রাস্তা পর্যন্ত প্রায় ছ’কিলোমিটার রাস্তার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও অফিসযাত্রীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের প্রস্তুতি চলছে। নির্মাণকারী সংস্থার জিনিসপত্র বড়ো আকারের ট্রাকে করে আসছে। এছাড়াও সারাক্ষণ প্রচুর সংখ্যক ডাম্পার যাতায়াত করে। এই যানবাহনগুলির ক্ষেত্রেও ওই সময়কালে যান চলাচলে নিষেধ। নির্মাণকারী সংস্থাকেও জানানো হয়েছে, বড়ো গাড়ির চালকের সঙ্গে একজন করে খালাসি রাখতে হবে। সব গাড়ির চালককে ড্রাইভিং লাইসেন্স রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, সকালের দু’ঘণ্টা ছোটো গাড়িগুলিকে কাকদ্বীপের বাইপাস রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। তবে আপৎকালীন পরিস্থিতিতে যে কোনো গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে পারবে। তবে এ জন্য পুলিশের অনুমতির প্রয়োজন আছে। সকালের দু’ঘণ্টা শহর যানজট মুক্ত করা সম্ভব হলে ভবিষ্যতে বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত একইরকম ব্যবস্থা লাগু হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ