Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুটি ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সাফল্য পুলিশের , গ্রেপ্তার ৫

স্কুটি ছিনতাইয়ের ঘটনায় ব্যপক সাফল্য পেল বারুপিুর থানার পুলিশ। রাতের অন্ধকারে বারুইপুরের বাইপাসে স্কুটি ছিনতাইয়ে ঘটনায় আতঙ্ক বাড়ছিল স্থানীয়দের মধ্যে।

স্কুটি ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই  সাফল্য পুলিশের , গ্রেপ্তার ৫
  • ৯ আগস্ট, ২০২৬ ১৩:৪২
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: স্কুটি ছিনতাইয়ের ঘটনায় ব্যপক সাফল্য পেল বারুপিুর থানার পুলিশ। রাতের অন্ধকারে বারুইপুরের বাইপাসে স্কুটি ছিনতাইয়ে ঘটনায় আতঙ্ক বাড়ছিল স্থানীয়দের মধ্যে। এইবার সেই ঘটনায় ছিনতাই হওয়া একটি স্কুটি উদ্ধার করার পাশাপাশি ৫জন দুষ্কৃতিকে গ্রপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ আরও জানায়, গত শুক্রবার প্রায় রাত দুটো নাগাদ বারুইপুর বাইপাসের খাসমল্লিক সংলগ্ন এলাকায় মলয় কুমার দাস নামে এক ব্যক্তির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, হকি স্টিক ও লাঠি নিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁকে জখম করে তাঁর স্কুটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি সোনারপুরের গোবিন্দপুর বাজার এলাকার স্থানীয় বাসিন্দা।  

স্কুটি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয় বারুইপুর থানায়। অভিযোগ পেয়েই এসআই অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে  দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। এরপর গতকাল রাতেই মল্লিকপুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া স্কুটি। অন্যদিকে, শুক্রবার রাতেই কাটাখাল পোল সংলগ্ন আকনা এলাকায় আরও একটি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। অভিযোগ, মদের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর পিঠে চপার দিয়ে কোপানো হয় এবং তাঁর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করা হয়। ওই ঘটনার সঙ্গেও ধৃতদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরপর রাতে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ