Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযোগ না নিয়ে নির্যাতিতাকে ফেরাতে পারবে না থানা: অগ্নিমিত্রা

নারী নিরাপত্তায় কোনো ঢিলেমি বা গাফিলতি বরদাস্ত হবে না। ক্ষমতায় এসে কঠোরভাবে বার্তা দিয়েছে বিজেপি সরকার। সেই সূত্র ধরে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একাধিক পদক্ষেপের কথাও বলেছেন।

অভিযোগ না  নিয়ে নির্যাতিতাকে ফেরাতে পারবে না থানা: অগ্নিমিত্রা
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নারী নিরাপত্তায় কোনো ঢিলেমি বা গাফিলতি বরদাস্ত হবে না। ক্ষমতায় এসে কঠোরভাবে বার্তা দিয়েছে বিজেপি সরকার। সেই সূত্র ধরে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একাধিক পদক্ষেপের কথাও বলেছেন। সোমবার বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমারের সঙ্গে বৈঠক করলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্যাতিতা থানায় এলে পুলিশকে অভিযোগ নিতেই হবে। তারপর তদন্ত শুরু হবে। কিন্তু এফআইআর না নিয়ে ফেরানো যাবে না। এছাড়াও নরেন্দ্রপুর থানা এলাকায় একটি পকসো মামলায় অভিযুক্ত এখনও পলাতক। সেই ঘটনায় তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও নারী নিরাপত্তায় পুলিশ জেলা যাতে সব রকম ব্যবস্থা করে সে ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ