Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া গ্রামীণে পুলিশের রুট মার্চ

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আগামী ১ মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তার আগেই মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল পুলিশ

হাওড়া গ্রামীণে পুলিশের রুট মার্চ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আগামী ১ মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তার আগেই মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল পুলিশ। এদিন উলুবেড়িয়া বাণীবন এবং আমতার বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ কর্মীরা রুট মার্চ করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, জেলার বিভিন্ন সংবেদনশীল এরিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতেই পুলিশের এই রুট মার্চ। আগামী দিনেও রুট মার্চ চলবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ