Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হুমায়ুন কবিরের বাড়িতে হানা দিল পুলিশ

হুমায়ুন কবিরের বাড়িতে হানা দিল পুলিশ
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২
Prefer us on Google

মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশের হানা। হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগ দায়ের হয়েছে। এসডিপিও-সহ শক্তিপুর থানার পুলিশ গিয়েছে  ভরতপুরের বিধায়কের বাড়িতে। জানা গিয়েছে, বিধায়ক হুমায়ুন রাজ্য পুলিশের নিরাপত্তা পান। অভিযোগ, আজ, রবিবার সকালে প্রকাশ্যে সেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক পিএসওকে মারধর করে বিধায়ক পুত্র গোলাম আজাদ। তাকে গ্রেফতার করতে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী হুমায়ুনের বাড়ি ঘিরে ফেলেছে। পুলিশের অভিযোগ, বাড়ির ভিতর থেকে দরজা বন্ধ করে লুকিয়ে আছে গোলাম। এদিকে বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে এসে বহরমপুরে ঢুকে হুমায়ুন বলেন, পুলিশ যদি বাড়িতে কোনও অশালীন আচরণ করে তাহলে এসপি অফিস ঘেরাও করা হবে। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ