Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

মোমো কার্টে ধাক্কা পুলিশের, গরম জল গায়ে পড়ে জখম মহিলা হকার

পুলিশের বাড়াবাড়িতে এক মহিলা হকারের গুরুতর জখম হওয়ার অভিযোগ। রাজস্থানের জয়পুরের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিল কর্তৃপক্ষ।

মোমো কার্টে ধাক্কা পুলিশের, গরম জল গায়ে পড়ে জখম মহিলা হকার
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: পুলিশের বাড়াবাড়িতে এক মহিলা হকারের গুরুতর জখম হওয়ার অভিযোগ। রাজস্থানের জয়পুরের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কনভয়ের আসার পথে নিয়মমাফিক রাস্তা খালি করার কাজ চলছিল।  জগৎপুরা এলাকার মহল রোডে পুলিশের এই কাজের সময় দুর্ঘটনার মুখে পড়েন ওই মহিলা বিক্রেতা। জানা গিয়েছে, রেশু নামে ওই মহিলাকে তাঁর মোমো কার্ট সরিয়ে নিতে বলা হয়। কিন্তু সেখানে ফুটন্ত জল থাকায় তিনি খানিক সময় চান পুলিশের কাছে।  কিন্তু তাতে রাজি হয়নি পুলিশ। বাদানুবাদের মধ্যেই পুলিশ তাঁর মোমো কার্টে ধাক্কা দেয় বলে অভিযোগ। সেই সময় ফুটন্ত জল রেশুর গায়ে উলটে যায়। কাঁধ, বুক, পা সহ শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মহিলার বোনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ