নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তা, ইভটিজিং রুখতে বিশেষ দল। জরুরি ফোন পেলে ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ। দুর্গাপুজোয় নিরাপত্তা আঁটসাঁট করতে এমনই একাধিক পদক্ষেপ করল বারাসত পুলিশ জেলা। মঙ্গলবার সন্ধ্যায় হাবড়ায় জেলা পুলিশের পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন পুলিশ সুপার জে মার্সি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত থেকে হাবড়া আর মধ্যমগ্রাম থেকে দেগঙ্গা। গোটা জেলায় থাকবে বিশেষ নজরদারি। অপরাধ দমনের পাশাপাশি মহিলাদের নিরাপত্তায় বিশেষ দল তৈরি করা হয়েছে। রোমিওদের দৌরাত্ম্য রুখতেও সক্রিয় থাকবে পুলিশ।
Advertisement



