Bartaman Logo
৯ জুন, ২০২৬

সুরাতে বাঙালি ব্যবসায়ীকে পুলিসি হেনস্তা, ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের, কাঠগড়ায় মোদি-শাহের গুজরাত

বাংলাভাষী মানুষদের যেন সহ্যই হচ্ছে না বিজেপির। আবার একটি তথ্য সামনে আনল তৃণমূল কংগ্রেস। ঘটনাচক্রে এবার ঘটনাস্থল নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত।

সুরাতে বাঙালি ব্যবসায়ীকে পুলিসি হেনস্তা, ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের, কাঠগড়ায় মোদি-শাহের গুজরাত
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাভাষী মানুষদের যেন সহ্যই হচ্ছে না বিজেপির। আবার একটি তথ্য সামনে আনল তৃণমূল কংগ্রেস। ঘটনাচক্রে এবার ঘটনাস্থল নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত। সুরাতের এক বাঙালি দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিস, ‘বাংলায় সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন কেন?’ এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল আওয়াজ তুলেছে, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাঙালির হেনস্তা চলছে। বাঙালিকে অপমান করা হচ্ছে কেন? তার জবাব বিজেপিকেই দিতে হবে।

Advertisement

আজ, শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে তাঁর কর্মসূচি রয়েছে। ঠিক তার ২৪ ঘণ্টা আগে মোদির রাজ্যে ঘটা একটি ঘটনার ভিডিও সামনে এনেছে তৃণমূল। সামাজিক মাধ্যমে সেটি তুলে ধরেছে তারা। যদিও ভিডিওটির সত্যতা ‘বর্তমান’ যাচাই করেনি। তৃণমূলের প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে, পুলিসকর্মীরা গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন দোকানদারকে। ভিডিওতে শোনা গিয়েছে, পুলিসকর্মীরা গিয়ে ব্যবসায়ীকে প্রশ্ন করছেন, ‘বাংলায় সাইনবোর্ড লাগিয়েছেন! আপনি কি বাংলা থেকে? বাংলাতে কেন লিখেছেন? জন্ম কোথায়? কী কী পরিচয়পত্র রয়েছে আপনার?’
এই ভিডিও তুলে ধরেই তৃণমূল বিবৃতি দিয়েছে, সুরাতে বিজেপির পুলিস এক বাঙালি ব্যবসায়ীকে হেনস্তা করছে! কারণ কী? কারণ তিনি বাঙালি! বাঙালি হলে কি কেউ দেশে ব্যবসা করতে পারবেন না? সবকিছুই কি বদল করে দেবে বিজেপির ধ্বজাধারীরা? 
রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্যদের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন, ‘বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর প্রতিদিনই আক্রমণ নেমে আসছে। যে-সমস্ত বাঙালি ২৫-৩০ বছর ধরে অন্য রাজ্যে ব্যবসা করছেন, সেখানে হঠাৎ করে তাঁদের হেনস্তার পালা শুরু হয়েছে। দফায় দফায় জেরা, পরিচয়পত্র যাচাই করছে পুলিস। বাঙালি অন্য রাজ্যে ব্যবসা করতে পারবেন না। তিনি বাঙালি, এটাই কি তাঁর অপরাধ? এই ঘটনায় বাংলাভাষীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।’ 

সম্পর্কিত সংবাদ