Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ধৃত তৃণমূল নেতাকে হাতকড়া পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ

গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাচ্ছে পুলিশ।

ধৃত তৃণমূল নেতাকে হাতকড়া পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাচ্ছে পুলিশ। মঙ্গলবার দুপুরেও ধৃত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর ঘোষ ওরফে দীপুকে হাতকড়া পরিয়ে বীরশিবপুর শিল্পতালুক এলাকায় ঘোরালো পুলিশ। এদিন দুপুরে কড়া নিরাপত্তায় দীপঙ্করকে বীরশিবপুর শিল্পতালুকে নিয়ে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। এরপর হাতে হাতকড়া পরিয়ে তাকে এলাকায় ঘোরানো হয়।

Advertisement

দীপঙ্করকে ওই অবস্থায় দেখে এদিন ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাঁরা তৃণমূল নেতাকে দেখে নানা কটুক্তি করতে থাকেন। এমনকী চোর চোর বলে চিৎকারও করতে দেখা যায় তাঁদের। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা হওয়ার সুবাদে বীরশিবপুর শিল্পতালুকে তোলাবাজি করে বেড়াতেন দীপঙ্কর। বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছ থেকেও টাকা নিতেন। এই তৃণমূল নেতার তোলাবাজির বিরুদ্ধে শিল্পতালুকের অনেক শিল্পপতি জেলা প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছিলেন। অভিযোগ, দীপঙ্কর ও তাঁর সাগরেদদের দাদাগারির দাপটে বীরশিবপুর শিল্পতালুকের অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। দীপঙ্কর ঘোষ ও তার শাগরেদদের কঠোর শাস্তির দাবি জানান তারা। অপরদিকে দীপঙ্করবাবু দাবি করেন, তিনি দলবাজির শিকার। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।প্রসঙ্গত ভোট পরবর্তী অশান্তি, এলাকায় দাদাগিরি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ২৯ মে বীরভূমের তারাপীঠ থেকে তৃণমূল নেতা দীপঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছিল উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ