Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

পুণ্যার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া তরুণীই পদপিষ্টে মৃত

পুণ্যার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া তরুণীই পদপিষ্টে মৃত
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ: ‘প্রচণ্ড ভিড়। কুম্ভমেলায় যাবেন না’, পুণ্যার্থীদের কাছে অনুরোধ করেছিলেন কর্ণাটকের তরুণী। গত বুধবার পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৪ বছর বয়সি সেই তরুণীর। তাঁর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, তরুণীর নাম মেঘা হাতরাওয়াত। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে পুণ্যস্নান করতে কুম্ভমেলায় গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মা ও আরও দু’জন। বেলাগাভির এই চার বাসিন্দারই মৃত্যু হয়েছে এই ঘটনায়। গত মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও করেছিলেন তাঁরা। সেখানে তাঁদের বলতে শোনা যায়, ‘আমরা কুম্ভমেলায় রয়েছি। এখানে প্রচণ্ড ভিড়। চেষ্টা করুন মেলা এড়িয়ে চলার। যদি ইতিমধ্যে এখানে এসে পড়েন, সেক্ষেত্রে সবসময় সতর্ক থাকুন।’ একে অপরের হাত ধরে থাকার পরামর্শও দিয়েছিলেন মেঘা। বুধবার তাঁর মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। মেঘার মা, ৫০ বছর বয়সি জ্যোতিও পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বলে খবর।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ