Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েতের দুই সঞ্চালক অপসারিত

পঞ্চায়েতের দুই সঞ্চালক অপসারিত
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সঞ্চালককে সরাতে অনাস্থা গ্রাম পঞ্চায়েতে। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েতে অনাস্থায় ১৪-০ ব্যবধানে পরাজিত হলেন দুই সঞ্চালক। গত পঞ্চায়েত নির্বাচনে স্বরূপনগর ব্লকের বাকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে ২১টি আসনের মধ্যে ৯টি আসন জয়ী হয় তৃণমূল। বাকিদের মধ্যে ছিলেন বিজেপি, সিপিএম, কংগ্রেস,আইএসএফসহ একজন নির্দল সদস্য। কংগ্রেসের প্রধান এবং বিজেপির উপপ্রধানকে নিয়ে বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে কংগ্রেসের দু’জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যায়।
Advertisement
সম্প্রতি তৃণমূলের চারজন সদস্য এবং বিরোধীদের একাংশকে নিয়ে ওই পঞ্চায়েতের শিল্প সঞ্চালক এবং শিক্ষা ও জনস্বাস্থ্য  সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। মঙ্গলবার ছিল ওই অনাস্থার উপর ভোটাভুটি। গণ্ডগোলের আশঙ্কায় সকাল থেকে কড়া পুলিস পাহারা ছিল। বেলা দশটা নাগাদ অনাস্থার পক্ষে থাকা সদস্যরা ভোট কেন্দ্রে আসেন। ১৪-০ ব্যবধানে সিরাজুল ইসলাম ঢালি এবং গীতা মণ্ডল সঞ্চালকের পদ থেকে অপসারিত হন। অপসারিত সিরাজুল বলেন, আমরা দলের একাংশের ষড়যন্ত্রের শিকার হয়েছি।
সম্পর্কিত সংবাদ