Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চদশ অর্থ কমিশন: দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে রাজ্য

পঞ্চদশ অর্থ কমিশন: দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে রাজ্য
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে রাজ্য সরকার। মূলত দু’টি কিস্তিতে গোটা বছরের টাকা দেয় কেন্দ্র। সূত্রের খবর, গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার জন্য ৭৪০ কোটি টাকা পাঠানোর ছাড়পত্র ইতিমধ্যে দেওয়া হয়েছে। ফলে এই টাকা পাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। 
Advertisement
শর্তাধীন তহবিল এবং নিঃশর্ত তহবিল— পঞ্চদশ অর্থ কমিশনের টাকা এই দু’টি ভাগে ভাগ করা হয়। শর্তাধীন তহবিলের টাকা খরচ করতে হয় গ্রামীণ এলাকায় নিকাশি ও জল সরবরাহের কাজে। এর জন্য ছাড়পত্র দেয় জলশক্তি মন্ত্রক। নিঃশর্ত তহবিলের টাকা খরচ হয় অন্যান্য পরিকাঠামো গড়ার জন্য। সূত্রের খবর, দ্বিতীয় কিস্তির যে টাকা আসতে চলেছে, তা নিঃশর্ত তহবিলের। এর জন্য ছাড়পত্র দেয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিছুদিনের মধ্যে শর্তাধীন তহবিলের টাকা পাওয়ার ছাড়পত্রও কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক দেবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত, প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য। 
পঞ্চদশ অর্থ কমিশন চালু হয়েছে ২০২০-২১ অর্থবর্ষ থেকে। এখনও পর্যন্ত রাজ্য পেয়েছে ১৬ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা। ৭০ শতাংশ টাকা খরচ হলেও মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা টাকা খরচের নিরিখে পিছিয়ে রয়েছে। তাই টাকা খরচে গতি আনতে রাজ্য পঞ্চায়েত দপ্তর এই জেলা প্রশাসনগুলির সঙ্গে বারবার বৈঠক করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ