Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

পঞ্চদশ অর্থ কমিশন: দ্বিতীয় কিস্তির টাকা পেল রাজ্য

চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা পেল বাংলা। গ্রামোন্নয়নের জন্য সোমবার দ্বিতীয় কিস্তির আনটায়েড বা নিঃশর্ত অনুদানের ৬৯৪.৪ কোটি টাকা দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রথম কিস্তির বকেয়া ৪.৯ কোটি টাকাও দিয়েছে কেন্দ্র

পঞ্চদশ অর্থ কমিশন: দ্বিতীয় কিস্তির টাকা পেল রাজ্য
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা পেল বাংলা। গ্রামোন্নয়নের জন্য সোমবার দ্বিতীয় কিস্তির আনটায়েড বা নিঃশর্ত অনুদানের ৬৯৪.৪ কোটি টাকা দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রথম কিস্তির বকেয়া ৪.৯ কোটি টাকাও দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গের ২১ জেলা পরিষদ, ৩২৬ পঞ্চায়েত সমিতি ও ৩ হাজার ২২০ গ্রাম পঞ্চায়েতের জন্য ওই অর্থ দেওয়া হয়েছে।  মূলত দু’টি কিস্তিতে গোটা বছরের টাকা দেয় কেন্দ্র। কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক এই অর্থ ছাড়ার জন্য অর্থ মন্ত্রকের কাছে সুপারিশ করে। এই অনুদান পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান অর্থাৎ পঞ্চায়েত সংস্থাগুলি স্থানীয় প্রয়োজন অনুসারে খরচ করবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ