Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুঞ্চায় সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ছবি পোস্ট, ধৃত যুবক

পুঞ্চায় সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ছবি পোস্ট, ধৃত যুবক
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিস। বছর উনিশের যুবতীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দেবনাথ চট্টোপাধ্যায় নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি বাঁকুড়ার হীড়বাঁধ থানার শিমলা গ্রামে। বুধবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
গত ১৯ জানুয়ারি পুঞ্চা থানা এলাকার এক যুবতী ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট থেকে তাঁর আপত্তিকর ছবি পোস্ট হয়েছিল। তারপর সম্প্রতি কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ওই যুবক ফের সেই ছবি পোস্ট করে। এরপর পুলিস ওই যুবকের নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। ঘটনার তদন্ত শুরু করেন মানবাজারের সার্কেল ইনস্পেক্টর। মঙ্গলবার বছর উনিশের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করা হবে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ