Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পণ্য নিয়ে ছুটছে টোটো, প্রশাসন পদক্ষেপ না করায় প্রশ্ন রায়গঞ্জে  

পণ্য নিয়ে ছুটছে টোটো, প্রশাসন পদক্ষেপ না করায় প্রশ্ন রায়গঞ্জে
 
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: যাত্রী নয়, পণ্য বোঝাই করে চলছে টোটো। বেশি মুনাফার আশায় নিয়ম ভেঙেই টোটো চলাচলের এই দৃশ্য রায়গঞ্জ শহরের। অথচ রায়গঞ্জ শহরে টোটো চলাচল নিয়ে একাধিক নিয়ম জারি হয়েছে। কিন্তু, তাতে টোটোচালকদের ডোন্ট কেয়ার মনোভাব। 
Advertisement
শহরের প্রধান রাস্তা দিয়ে  ছাদে পন্য বোঝাই করে টোটো চলাচল করছে। কিছু টোটো যাত্রী এবং পন্য এক সঙ্গে বহন করছে। বিপজ্জনকভাবে টোটোগুলি চলাচল করলেও প্রশাসন চালকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে শহরের নাগরিকদের অভিযোগ। লাগাতার টোটো দুর্ঘটনার কবলে পড়লেও চালকদের হুঁশ ফিরবে কবে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
পুরসভা যদিও বেপোরয়া টোটো চালাচলের রাশ টানতে একাধিক নতুন নিয়মের কথা উল্লেখ করেছে। তবে সেগুসি আদতে যে কথার কথা তা শহরের বুকে বেপরোয়া টোটো চলাচলই প্রমাণ করে দিচ্ছে। এই প্রসঙ্গ টেনে রায়গঞ্জের বাসিন্দা কৌশিক ভট্টাচার্য বলেন, টোটোর মধ্যে পন্য সহ যাত্রী নিয়ে চলাচল চলছে। 
কোনও কোনও টোটো অতিরিক্ত পন্য বোঝাইয়ে টোটোর নিয়ন্ত্রণ বেসামাল হতে বসেছে। অথচ চালকরা এসব নিয়ে ভাবিত নন। প্রশাসনও নিশ্চুপ। টোটোগুলির রেজিস্ট্রেশনের পাশপাশি পন্য বহনের বিষয়টিও প্রশাসনের দেখা উচিৎ। 
যদিও টোটোয় পণ্য বহনকারী এক টোটোচালক ভজন পাল বলেন, এভাবেই পণ্য বহন করে নিয়ে যাই। কেউ তো কিছু বলে না। পুলিস কিছু বললে তখন বন্ধ করে দেব।
তবে পুলিসের গাফিলতিতেই এধরনের টোটো চলাচল করছে শহরে?  রায়গঞ্জ পুলিস জেলার পুলিস সুপার মহম্মদ সানা আখতার বলেন, আমাদের নজরে এলেই ব্যবস্থা গ্রহণ করি। পুরসভা নতুন নিয়ম করেছে এধরনের টোটো চলাচলের ক্ষেত্রে। 
পুরসভার সঙ্গে কথা বলে আমরা এই টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। রায়গঞ্জের উপপুরপ্রশাসক অরিন্দম সরকার যদিও অতিরিক্ত পন্য বহনকারী এই টোটোচলাচলকে অন্যায় বলেছেন। যেসমস্ত টোটো শহরের মধ্যে যাত্রী সহ পন্য এবং অতিরিক্ত পণ্য নিয়ে চলাচল করবে তাদের বিরুদ্ধে পুলিসের সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ