Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পানিট্যাঙ্কিতে ২০২ গ্রাম মাদক সহ ধৃত ১

বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির ধাকরু মোড়ে পুলিসের অভিযানে মাদক সহ গ্রেপ্তার হয় এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আরমান আলম। সে পানিট্যাঙ্কির গণ্ডগোলজোতের বাসিন্দা।

পানিট্যাঙ্কিতে ২০২ গ্রাম মাদক সহ ধৃত ১
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির ধাকরু মোড়ে পুলিসের অভিযানে মাদক সহ গ্রেপ্তার হয় এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আরমান আলম। সে পানিট্যাঙ্কির গণ্ডগোলজোতের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। এরপর সন্দেহজনক একটি বাইক আটক করে তল্লাশি চালালে চালকের হেফাজত থেকে ২০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার মাদক ওই এলাকায় বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছিল ধৃত যুবক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ