Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পেনশন নিয়মিত মিলছে না, বিক্ষোভ অবসরপ্রাপ্তদের

পেনশন নিয়মিত মিলছে না, বিক্ষোভ অবসরপ্রাপ্তদের
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার পেনশনভোগীরা সোমবার পুরভবনের সামনে বিক্ষোভ দেখালেন। পেনশনভোগীদের অভিযোগ, দীর্ঘসময় ধরে পেনশন অনিয়মিত হয়েছে। এনিয়ে পুরপ্রধানের কাছে বারবার দরবার করেও সুরাহা মেলেনি। এদিনও পেনশনভোগীদের একটি প্রতিনিধি দল পুরপ্রধান অমিত রায়ের সঙ্গে বৈঠক করে। কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। যদিও পুরপ্রধানের দাবি, রাজ্য সরকার পেনশনের একটি অংশ দেয়। বাকি টাকা পুরসভাকে দিতে হয়। যে টাকা রাজ্য সরকার দিয়েছে, তা মিটিয়ে দেওয়া হয়েছে। পুরসভার অংশটি দেওয়া যায়নি। কারণ, পুরসভার ভাঁড়ারে টাকা নেই। পুরপ্রধান বলেন, দ্রুত পেনশনভোগীদের টাকা মেটানো হবে। যদিও পেনশনভোগীদের সংগঠনের নেতা সুবোধচন্দ্র গঙ্গোপাধ্যায় বলেন, পুরপ্রধান ঠিক কথা বলছেন না। ডিসেম্বরের পেনশন বাবদ একটি টাকাও দেওয়া হয়নি আমাদের অ্যাকাউন্টে। বর্ধিত পেনশন খাতেও বহু টাকা পাওনা আছে। তাও আমরা পাইনি। গত কিছু মাস ধরেই পেনশনের টাকা নিয়মিত মিলছে না। ফলে বাজারে দেনা বাড়ছে আমাদের। সমস্যায় পড়তে হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভা থেকে ৪১২ জন অবসরপ্রাপ্ত পেনশন পান। পাশাপাশি, ২০২০ সাল থেকে তাঁদের বর্ধিত পেনশনের টাকাও বকেয়া হয়ে আছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ