Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পণের সামগ্রী ফেরানোর দাবিতে কালীগঞ্জে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ বধূর

পণের সামগ্রী ফেরানোর দাবিতে কালীগঞ্জে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ বধূর
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিয়ের পণের সামগ্রী ফেরানোর দাবিতে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গৃহবধূ। শুক্রবার সকালে কালীগঞ্জ থানার পলাশী মাঠপাড়া এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বধূর পাশাপাশি তাঁর বাপেরবাড়ির লোকজনও বিক্ষোভ দেখান। তারপরেও‌ শ্বশুরবাড়ির লোকজন গেট না খোলায় বাইরেই তাঁরা ধর্নায় বসে যান। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে।‌ শেষ পর্যন্ত দুপুরের দিকে গৃহবধূ ও তাঁর বাপেরবাড়ির লোকজন বাড়ি ফিরে আসেন।
Advertisement
জানা গিয়েছে, বছর পাঁচেক আগে ফাহমিদা বিথির বিয়ে হয়। বিয়ের সময়  পণ নিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। তারপরেও বিয়ের পর থেকেই তাঁর উপর নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। সেইমতো ওই বধূ থানায় অভিযোগ করেন। তারপর তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
গৃহবধূ বলেন, ‘কোর্টের অর্ডার নিয়ে আমি আমার সামগ্রী নিতে এসেছি। কিন্তু, এরা কেউ দিচ্ছে না। আমার সামগ্রীগুলির রং ওরা বদলে ফেলেছে। আমার খাট, আলমারি, শোকেস, সোনার গয়না সহ বহু জিনিসপত্র ছিল। আমি চাই সেগুলি যেন আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়।’
পুলিস জানিয়েছে, এর আগেও ওই গৃহবধূ তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন। শ্বশুরবাড়িতে থাকা জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য কোর্টের অর্ডার রয়েছে। কিন্তু, কোনওবারই সেই জিনিসপত্র বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ