Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পণের দাবিতে অন্তঃসত্ত্বা  বধূকে খুনের অভিযোগ

পণের দাবিতে অন্তঃসত্ত্বা  বধূকে খুনের অভিযোগ
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার বেলুনি এলাকায়। মৃত গৃহবধূর নাম ফারজানা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ফারজানা খাতুনের সঙ্গে সামাজিক রীতি মেনে ফারুক হোসেন গাজির বিয়ে হয়। ফারজানার পরিবারের অভিযোগ, সেই সময় পাত্রপক্ষের দাবি মেনে পণের সব জিনিসপত্র দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে ফের তারা এক লক্ষ টাকা দাবি করে। সেই টাকা নেওয়ার জন্য ফারজানা বাপের বাড়িতেও এসেছিলেন। গরিব পরিবার সেই টাকা দিতে না পারায়, তিনি খালি হাতেই শ্বশুরবাড়িতে ফিরে যান। এরপরই শুরু হয় অকথ্য অত্যাচার। এমনকী, তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এদিন দুপুরে ফারজানাকে বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর বাবা ফরমান নাইয়ার অভিযোগ, তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এবিষয়ে মৃতার পরিবারের পক্ষ থেকে ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ