Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পানিঝোরায় ভাষা মেলা শুরু

ভাষা দিবস উপলক্ষ্যে শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা রাজ্যের প্রথম বইগ্রাম পানিঝোরায় অনুষ্ঠিত হল ভাষা মেলা। উদ্বোধন করেন জেলাশাসক আর বিমলা।

পানিঝোরায় ভাষা মেলা শুরু
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভাষা দিবস উপলক্ষ্যে শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা রাজ্যের প্রথম বইগ্রাম পানিঝোরায় অনুষ্ঠিত হল ভাষা মেলা। উদ্বোধন করেন জেলাশাসক আর বিমলা। হাজির ছিলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরিৎকুমার চৌধুরী, বঙ্গরত্ন পুরস্কার প্রাপক লোকসংস্কৃতি গবেষক প্রমোদ নাথ, বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে, অতিরিক্ত জেলাশাসক(ভূমি) নৃপেন্দ্র সিং ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মেলায় জেলার ৩১ টি জনগোষ্ঠীকে সন্মাননা জ্ঞাপন করা হয়। ভাষা মেলায় লিম্বু, কুরুক, তামাং, টোটো, মেচ, রাভা, সাদরি ও রাজবংশী সহ ১৩-১৪টি ভাষায় কবিতা পাঠ করা হয়। রবিবার শুধু বাংলা ভাষার কবিতা পাঠ হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ