Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটিতেও হেলে পড়া বাড়ি

পানিহাটিতেও হেলে পড়া বাড়ি
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কলকাতা, বিধাননগরের মতো পানিহাটিতেও বহুতল হেলে পড়ার অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, কয়েক মাস ধরে বহুতলটি হেলে পড়ছে। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পানশিলা এলাকায় পাশাপাশি থাকা দু’টি বহুতলের একটি পড়ছে হেলে। বাঘাযতীন, ট্যাংরা, কামারহাটির পর এবার হেলে পড়া বাড়ির তালিকায় ঢুকে গেল পানিহাটিও। পরিমল সরকার, গণেশচন্দ্র মালাকার নামে দুই বাসিন্দা বলেন, ‘আমরা খুবই উদ্বেগে আছি। বড় কোনও বিপদ হলে খুব সমস্যায় পড়ে যাব।’ বহুতলের প্রোমোটার সুজয় মাইতি বলেন, ‘এই বাড়ি বহু বছর আগে তৈরি হয়েছে। পুরসভা সব খতিয়ে দেখে ন’মাস আগে ‘সিসি’ দিয়েছে। কোনও দুশ্চিন্তার কিছু নেই। অকারণে আতঙ্ক ছড়ানো হচ্ছে।’ এই ঘটনায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী। তিনি বলেন, ‘অভিযোগ এলে পুরসভা অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ