সংবাদদাতা, মানকর: সোমবার থেকে পানাগড়ের মিত্র সঙ্ঘ ময়দানে শুরু হল আয়ুষ মেলা। তিন দিন ধরে চলবে এই মেলা। মূলত আয়ুর্বেদ, রোগ ও ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি নিয়েই এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের এই মেলায় থাকছে বিনামূল্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্যপরীক্ষা, যোগ ও প্রাণায়াম প্রদর্শন এবং প্রশিক্ষণ প্রদান কর্মসূচি। থাকছে গাছ বিতরণ, ক্যুইজ প্রতিযোগিতা, ছৌ নাচ। এছাড়া হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে আলোচনার ব্যবস্থা রয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য।



