Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে পিএইচই অফিসে বিক্ষোভ সিপিএমের

পানীয় জলের দাবিতে পিএইচই অফিসে বিক্ষোভ সিপিএমের
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জলের দাবিতে মঙ্গলবার পিএইচই অফিসে বিক্ষোভ দেখাল সিপিএম। তাদের অভিযোগ, জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের বহু জায়গায় পানীয় জল মিলছে না। ফলে যাদের সামর্থ্য আছে তারা জারভর্তি কেনা জল খাচ্ছেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তাঁদের পুরসভা এলাকা থেকে জল নিয়ে আসতে হচ্ছে। অনেকে আবার বাধ্য হয়ে কুয়োর জল খাচ্ছেন। এদিনের বিক্ষোভে বিবেকানন্দপল্লি, সুকান্তনগর, সারদাপল্লি এলাকার বাসিন্দারা শামিল হন। সিপিএমের জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, স্মারকলিপি জমা দিয়ে দ্রুত খড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পিএইচই আধিকারিকরা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ