Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জল অপচয়, অবরোধ বাসিন্দাদের

পানীয় জল অপচয়, অবরোধ বাসিন্দাদের
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি শহরে পিএইচই’র পানীয় জলের স্ট্যান্ডপোস্টে ট্যাপকল ভাঙা থাকায় জলের অপচয় হচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে রাস্তা। এলাকায় জল জমে থাকছে সর্বক্ষণই। পানীয় জলের অপচয় বন্ধ করতে সোমবার দুপুরে ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ার বাসিন্দারা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন। ধূপগুড়ি হাসপাতাল থেকে গাদংগামী রাস্তা অবরোধের জেরে যানজট হয়। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিস এসে আন্দোলনকারীদের আশ্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দারা পুরসভার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, পাশাপাশি রয়েছে প্রাইমারি স্কুল, বেসরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জলের উপর দিয়েই সকলকে চলতে হচ্ছে। 
Advertisement
স্থানীয় বাসিন্দা সীমা দাস, সুস্মিতা নন্দী বলেন, কতবার আর পুরসভাকে বলব। অতীতে বহুবার বলেও কাজ না হওয়ায় এদিন আমরা রাস্তা অবরোধ করি। তবে খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং।  
Advertisement
সম্পর্কিত সংবাদ