Bartaman Logo
৯ জুন, ২০২৬

জঙ্গি হামলার কথা তিনদিন আগেই জানতেন প্রধানমন্ত্রী, দাবি খাড়্গের

পহেলগাঁওয়ের ঘটনার তিনদিন আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানতেন কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে। গোয়েন্দাদের থেকে রিপোর্ট পেয়েই তিনি আর জম্মু ও কাশ্মীর সফরে যাননি।

জঙ্গি হামলার কথা তিনদিন আগেই  জানতেন প্রধানমন্ত্রী, দাবি খাড়্গের
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের ঘটনার তিনদিন আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানতেন কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে। গোয়েন্দাদের থেকে রিপোর্ট পেয়েই তিনি আর জম্মু ও কাশ্মীর সফরে যাননি। মঙ্গলবার এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। গোয়েন্দাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও কেন ২৬ জন পর্যটকের মৃত্যু আটকাতে উদ্যোগ নেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিরাপত্তার গাফিলতির সুযোগেই যে বৈসরণে পর্যটকদের উপর জঙ্গিরা হামলা চালাতে পেরেছিল, তা সর্বদলীয় বৈঠকে স্বীকার করে নিয়েছিল কেন্দ্র। সেই বিষয়টিই খাড়্গে ফের উস্কে দিতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

এদিন রাঁচিতে এক কর্মসূচিতে ভাষণ দিচ্ছিলেন খাড়্গে। সেখানে তিনি বলেন, ‘গোয়েন্দা ব্যর্থতা যে ছিল, কেন্দ্রও তা স্বীকার করেছে, এর মোকাবিলা করার আশ্বাসও দিয়েছে। কিন্তু তারা যদি সব জানতই, তাহলে কেন কিছু করল না?’ এরপরই তিনি দাবি করেন, ‘২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা হয়। তিন দিন আগে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী মোদির কাছে গোয়েন্দা রিপোর্ট এসেছিল। তারপরই তিনি কাশ্মীর যাত্রা বাতিল করে দেন।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলি যদি আপনাকে কাশ্মীরে যেতে বারণ করে থাকে, তাহলে কেন সেই তথ্য আপনি পুলিস ও নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলেন না?’
যদিও খাড়্গের পাল্টা সমালোচনায় সরব হয়েছে বিজেপি। কংগ্রেস সভাপতিকে মীরজাফর বলে আক্রমণ করেছেন বিজেপির মুখপাত্র সি আর কেশবন। তাঁর দাবি, খাড়্গের মন্তব্য বিশ্বাসঘাতকতার শামিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর ভিত্তিহীন মন্তব্য নিন্দনীয়। খাড়্গেকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছে বিজেপি।

সম্পর্কিত সংবাদ