Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পোল্ট্রি ফার্মে আগুন, মরল প্রচুর মুরগির বাচ্চা 

পোল্ট্রি ফার্মে আগুন, মরল প্রচুর মুরগির বাচ্চা 
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ডোমকলে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি পোল্ট্রি ফার্ম। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমকলের দক্ষিণনগরে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও ফার্মে থাকা প্রায় দশ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জানা গিয়েছে, দক্ষিণনগর এলাকায় প্রায় বিঘাখানেক জমিতে পোল্ট্রির ফার্ম তৈরি করেছিলেন কয়েকজন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই আগুন ধরে যায় ফার্মে। আগুনের লেলিহান শিখা দেখে চারিদিকে হই হট্টগোল শুরু হয়। স্থানীয়রা তড়িঘড়ি এসে নলকূপ থেকে জল তুলে, মোটর চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও আগুনের ভয়াবহতার কারণে তাঁরা কাছে ঘেঁষতে পারেননি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ