Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ শুরু শ্যামপুরে, উদ্বোধন নিষ্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রের 

প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ শুরু শ্যামপুরে, উদ্বোধন নিষ্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রের 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: প্লাস্টিকের বর্জ্য থেকেই প্লাস্টিকেরই নানারকম জিনিসপত্র তৈরির কাঁচামাল উৎপাদনের প্রক্রিয়া শুরু হল শ্যামপুরে। রবিবার শ্যামপুর এক নম্বর ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জে ভাগীরথী প্লাস্টিক বর্জ্য নিরাপদ নিষ্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক কালীপদ মণ্ডল। উপস্থিত ছিলেন শ্যামপুর বিডিও তন্ময় কার্য্যী, হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা, পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা সহ অন্যান্যরা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটি তৈরি করতে খরচ হবে ১৬ লক্ষ টাকা। ইতিমধ্যে প্রকল্প চালুর জন্য ১০ লক্ষ টাকা খরচ করে একাধিক মেশিন বসানো হয়েছে। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে শ্যামপুরের দু’টি ব্লকের ১৮টি গ্রাম পঞ্চায়েতের সংগ্রহ করা প্লাস্টিক এখানে নিয়ে আসা হবে। শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতগুলিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে। সেখান থেকে ই-গাড়ির সাহায্যে প্লাস্টিক আনা হবে প্রকল্পস্থলে। প্লাস্টিকের বোতল ও পলিথিন এই দুই প্রকার প্লাস্টিক বর্জ্য নিয়ে আসা হবে। এরপর মেশিনে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্লাস্টিকের মণ্ড তৈরি হবে। পরবর্তী সময় ওই মণ্ড প্লাস্টিকের চেয়ার টেবিল প্রস্তুতকারী সংস্থার কাছে বিক্রির পরিকল্পনা। এছাড়াও এখানকার উৎপাদিত প্লাস্টিক রাস্তা নির্মাণের কাজেও ব্যবহৃত হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ