Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসকর্মীর উদ্যোগে দৃষ্টিহীনদের ক্রিকেট

দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করলেন চুঁচুড়ার পুলিসকর্মী সুকুমার উপাধ্যায়। রবিবার কাপাসডাঙায় সতীন সেন বিদ্যাপীঠের মাঠে দু’টি দলের মধ্যে খেলা হয়।

পুলিসকর্মীর উদ্যোগে দৃষ্টিহীনদের ক্রিকেট
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করলেন চুঁচুড়ার পুলিসকর্মী সুকুমার উপাধ্যায়। রবিবার কাপাসডাঙায় সতীন সেন বিদ্যাপীঠের মাঠে দু’টি দলের মধ্যে খেলা হয়। ম্যাচে পুরুলিয়া একাদশ বিপুল রানে ব্যান্ডেল একাদশকে হারিয়ে দেয়। পুলিসকর্মী হলেও সুকুমারবাবু মূলত সমাজকর্মী হিসেবে পরিচিত। তিনি ও তাঁর এক ব্যবসায়ী বন্ধু মিলে এদিনের খেলার আয়োজন করেছিলেন। সুকুমারবাবু বলেন, ক্রিকেট জনপ্রিয় খেলা। কিন্তু দৃষ্টিহীনদের ক্রিকেট নিয়ে সমাজ উদাসীন। অথচ একদল মানুষ শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে ব্যাটে- বলে আশ্চর্য সব কীর্তি তৈরি করেন। সেই বিষয় প্রচারে আনতেই এই আয়োজন। এদিন প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সেটাই বড় পাওনা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ