Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসকে মারধরে ধৃত বিজেপির পঞ্চায়েত সদস্য 

পুলিসকে মারধরে ধৃত বিজেপির পঞ্চায়েত সদস্য 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: সরকারি কাজে বাধা দেওয়া, বিভ্রান্তি ছড়ানো ও পুলিসকে মারধরের অভিযোগে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চারজনকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিস। ধৃতরা হল প্রসেনজিৎ ঘোষ, মানিক ঘোষ, দেবাশিস ঘোষ ও পিন্টু ঘোষ। ধৃতদের মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। চাপড়া থানার কলিঙ্গ পঞ্চায়েতের একটি গ্রামে সোমবার সকালে সরস্বতী প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিস সেই প্রতিমা নিয়ে আসতে যায়। অভিযোগ, সেসময় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে বেশ কিছু লোকজন পুলিসকে বাধা দেয়। তাঁদের বিরুদ্ধে পুলিসের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগও উঠেছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ