ইসলামপুর: দুই পুলিস কর্মীকে গুলি করে পগার পার বন্দি! কোনও অ্যাকশন ফিল্মের শ্যুটিং মনে হলেও এ ঘোর বাস্তব। আজ বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কালীবাড়ি এলাকার এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। গুলিবিদ্ধ ওই দুই পুলিসকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, আজ বুধবার ইসলামপুর মহকুমা আদালত থেকে ২ বিচারাধীন বন্দিকে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই বন্দির মধ্যে একজন খুনের মামলায় অভিযুক্ত সাজ্জাদ আলম। প্রিজন ভ্যানে করেই তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কালীবাড়ি এলাকায় এসে বন্দিদের মধ্যে একজন শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজন ভ্যান থেকে নামে তারা। অভিযোগ, সেই সময়ই বন্দিরা পুলিসকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। দুই পুলিসকর্মী রক্তাক্ত অবস্থায় পথেই লুটিয়ে পড়েন। সেই সুযোগেই চম্পট দেয় বন্দিরা।
এরপর স্থানীয়রা এসে জখম এ এসআই নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এঁরা দুজনই করণদিঘি থানায় কর্মরত। কিন্তু আগে থেকে পরিকল্পনা না থাকলে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে চলছে জোর চর্চা। ওই দুই বন্দির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।