Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ার স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র পূরণে টাকা নেওয়ার অভিযোগ

পলাশীপাড়ার স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র পূরণে টাকা নেওয়ার অভিযোগ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট : দুয়ারে সরকারে বিভিন্ন সামাজিক প্রকল্পের ফর্ম পূরন করে ১০ – ৪০ টাকা নেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিস গিয়ে তাদের তুলে দেয়। ঘটনাটি ঘটেছে পলাশীপাড়া থানার গোপীনাথপুর নেতাজী বিদ্যামন্দিরে। 
Advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার চলছিল নেতাজী বিদ্যামন্দিরে। স্কুল চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। তার ভিতরে ক্যাম্প চলছিল। ক্যাম্পের ভিতরে ছিল কন্যাশ্রী দলের মেয়েরা, পঞ্চায়েতের বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা ও আধিকারিকরা। তাঁরা ভিতরে কোনওরকম টাকা ছাড়া ফর্ম ফিলাপ করে দিচ্ছিলেন। বেশ কিছু উপভোক্তা ফর্ম নিয়ে বাইরে চলে এসে তা পূরণ করছিলেন। অভিযোগ বাইরে যারা ফর্ম ফিলাপ করছিলেন তাঁরা উপভোক্তাদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। সেই টাকার পরিমান ১০- ৪০ টাকা। রাজ্য সরকার এই ক্যাম্পে ফর্ম ফিলআপ করার জন্য যাতে কেউ টাকা না নেয় সেই বিষয়ে কঠোর। সেই কারনে কন্যাশ্রী মেয়েরা বা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের ক্যম্পে রাখা হয়। তারপরেও বেশ কিছু জায়গায় কয়েকজনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এদিনও ক্যাম্পের বাইরে এই অভিযোগ ওঠে। এই অভিযোগ পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বাইরে যারা ফর্ম পূরণ করে টাকা নিচ্ছিল তাদের সরিয়ে দেয়। সেই সঙ্গে উপভোক্তাদের ফর্ম পূরণে সাহায্য করে। এই বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিউর শেখ বলেন, স্কুল প্রাচীর দিয়ে ঘেরা। ক্যাম্প ভিতরে হচ্ছিল। সেখানে কোনও টাকা নেওয়ার প্রশ্ন নেই। বাইরে কি হয়েছে সেটা বলতে পারবো না। তবে যদি এই রকম ঘটনা ঘটে তবে সেটা খারাপ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ