সংবাদদাতা, তেহট্ট: বৃহস্পতিবার পলাশীপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েতে নিম্নমানের কাজের অভিযোগে রাস্তা তৈরিতে বাধা দিলেন স্থানীয়রা। সেখানকার ঘোষপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রধান সড়কে যাওয়ার রাস্তার কাজ প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। এরপর ঠিকাদার সঠিকভাবে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলে ফের কাজ শুরু হয়।
Advertisement
৩৩০ মিটার রাস্তাটির জন্য জেলা পরিষদ ১০ লক্ষ ৮০হাজার টাকা অনুমোদন করেছে। ঘোষপাড়া থেকে এই রাস্তা রাধানগর–রানিনগরঘাট রাজ্য সড়কে এসে মিশবে। ঝামা ও আধলা ইট দিয়ে তৈরির পর পিচ হওয়ার কথা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে তাঁরা লক্ষ্য করেন, ঠিকাদার শিডিউল মেনে কাজ করছেন না। এরপরই তাঁরা রাস্তার কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে পঞ্চায়েত প্রধান মতিউর শেখ ঘটনাস্থলে পৌঁছন। তিনি গ্রামবাসীদের দাবির সঙ্গে সহমত পোষণ করে কাজ বন্ধ করতে বলেন। প্রায় একঘণ্টা কাজ বন্ধ থাকে। স্থানীয়রা ঠিকাদারকে বলেন, নিয়ম মেনে কাজ না হলে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না। এরপর ঠিকাদার সঠিকভাবে রাস্তা তৈরির আশ্বাস দিলে ফের কাজ শুরু হয়।
পঞ্চায়েত প্রধান বলেন, জেলা পরিষদের শিডিউল অনুসারে ঠিকাদার কাজ করছিল না। সেকারণে স্থানীয়রা কাজে বাধা দেন। খবর শুনে আমি ওখানে পৌঁছে দেখি, গ্রামবাসীদের অভিযোগ সত্যি। ঠিকাদারকে ভালোমতো কাজ করতে বলা হয়েছে।