Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ায় বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির

পলাশীপাড়ায় বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: বৃহস্পতিবার পলাশীপাড়া থানার গোপীনাথপুরের কারিগরপাড়ায় বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির হল। পঞ্চায়েত কর্তৃপক্ষের আয়োজিত শিবিরে প্রধান মতিউর শেখ, উপ প্রধান সোমা রায় বিশ্বাস, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং এএনএমরা উপস্থিত ছিলেন।
Advertisement
পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বাল্যবিবাহ বন্ধে অনেক প্রচার করা হলেও বেশ কিছু জায়গায় চুপিসারে নাবালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। বিশেষ করে যে সমস্ত এলাকায় দুঃস্থ মানুষের বাস, সেখানে এধরনের ঘটনা বেশি দেখতে পাওয়া যায়। সেকারণে এদিন গ্রামবাসীদের নিয়ে সচেতনতা শিবির হয়েছে। মেয়েদের জন্য রাজ্য সরকারের চালু করা কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা মানুষকে জানানো হয়। পঞ্চায়েত প্রধান মতিউর শেখ বলেন, আমরা বাল্যবিবাহ বন্ধ করতে বদ্ধপরিকর। সারাবছর ধরে এরকম সচেতনতা শিবির চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ