সংবাদদাতা, কল্যাণী: পুলিসি তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা ফিরে পেলেন চাকদহের কেবিএম কাজিপাড়ার বাসিন্দা এক তরুণী। জানা গিয়েছে, বর্ষা দেবনাথ নামে ওই তরুণী ৯ ডিসেম্বর চাকদহ থানায় অভিযোগে জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা ২১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ব্যাগ সমেত কোথাও পড়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তিনি সেটা পাননি। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে চাকদহ থানার পুলিস। ওই তরুণী যে রাস্তা দিয়ে গিয়েছেন, তার আশেপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন পুলিস আধিকারিকরা। সেখানে দেখা যায়, এক ভ্যানচালক ব্যাগটি কুড়িয়ে নিয়েছেন। পরে ওই ভ্যানচালকের কাছ থেকেই টাকা এবং মোবাইল দু’টি উদ্ধার হয়। রবিবার ওই তরুণীর হাতে টাকা ও মোবাইল তুলে দেওয়া হয়।



